জীবনের সবচেয়ে বড় শিক্ষা

শিক্ষা

বেইমান আর বিশ্বাসঘাতক চেনার জন্য এখন আর দূর-দূরান্তে গিয়ে মানুষ খুঁজতে হয় না, কিংবা লণ্ঠন জ্বালিয়ে কাউকে পরখ করতে হয় না।

জীবনের কঠিন সময় গুলোই চারপাশের মানুষগুলোর আসল রূপ চোখের সামনে এনে দেয়। যারা সুসময়ে সবচেয়ে বেশি আপন সেজে পাশে থাকে, অসময়ে তারাই সবার আগে অচেনা হয়ে দূরে সরে যায়।

মানুষের মিষ্টি কথা আর বড় বড় প্রতিশ্রুতির আড়ালে যে কতো ভয়ংকর ছলনা লুকিয়ে থাকে, তা শুধু একটা সঠিক সময়ের অপেক্ষা মাত্র।

জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে- লণ্ঠনের আলো দিয়ে বাইরের অন্ধকার দূর করা গেলেও, মানুষের মনের ভেতরের বেইমানি আর অন্ধকারের রূপ চেনা যায় না।

Post a Comment

Previous Post Next Post

Contact Form